মলয় দে নদীয়া:- মাত্র 1 ঘন্টার ব্যবধানে , নদীয়া শান্তিপুর শহরের পৃথক দুটি এলাকা থেকে উদ্ধার হলো দুটি প্রমাণ সাইজের বিষাক্ত চন্দ্রবোড়া সাপ!
প্রথম ঘটনাটি ঘটে, শান্তিপুর শহরের 2 নম্বর ওয়ার্ডের এক নম্বর রামগোপাল সেন স্ট্রিটের অজিত কুমার সাহার বাড়িতে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এক প্রমাণ সাইজের চন্দ্রবোড়া সাপ ঢুকে পড়ার কারণে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
অন্যদিকে শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের মুচিপাড়া লেনে উত্তম দেবনাথ এর বাড়িতে রাত সাড়ে আটটা নাগাদ পাশের জঙ্গল থেকে বাড়ির উঠানে উঠে আসে এক প্রকান্ড বিষাক্ত চন্দ্রবোড়া সাপ!
দুটি ঘটনার ক্ষেত্রেই বনদপ্তর এর যোগাযোগ করা হলে, স্থানীয় পশুপাখি উদ্ধারকারী অনুপম সরকারের ডাক পড়ে। তিনি দুটি সাপকেই বাহাদুরপুর পলাশগাছি বনদপ্তর এর অফিসে পৌঁছে দেয়। সেখানেই নিরাপদ জঙ্গলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানা যায় বনদপ্তর সূত্রে।

