নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
উৎকর্ষ বাংলা প্রকল্পে প্রাপ্ত টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।
রাজ্যজুড়ে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে বিভিন্ন স্থানে দেখতে পাওয়া গেছে বিক্ষোভ। আর এবার উৎকর্ষ বাংলা প্রকল্পে ট্রেনিং সম্পূর্ণ হওয়া সত্বেও প্রাপ্ত টাকা না পাওয়ার অভিযোগে বিডিও অফিসে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।উৎকর্ষ বাংলার ট্রেনিং এর সম্পুর্ণ টাকা না পেয়ে বাংলা সহায়তা কেন্দ্রে বিক্ষোভ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। সোমবার পোলবা বিডিও অফিসে বাংলা সহায়তা কেন্দ্রের বিক্ষোভ দেখায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রায় ৬০ জন মহিলা বিডিও অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের দাবি সম্পূর্ণ পরিমান টাকা তাদেরকে দেওয়া হয়নি। যা টাকা এসেছিল সেই টাকা থেকেও কাট মানি বসানো হয়েছে। বিক্ষোভ দেখানো মহিলাদের অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর সমস্ত মহিলদের ৮০০ টাকা করে দেওয়া কথা ছিল। কিন্তু সেই মতন টাকা দেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ বরাদ্দ টাকা থেকে কেটে নেওয়া হচ্ছে টাকা। কাউকে ৫০০ টাকা অথবা কাউকে ৭০০ টাকা দেওয়া হচ্ছে। কিন্তু বরাদ্দ পুরো টাকাটা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পাচ্ছেন না আর সেই খুবই বিডিও অফিস ঘেরাও তাদের।

