উরফি জাভেদের খপ্পরে পড়ল এবার জিন্স প্যান্ট

মৌমিতা দেবনাথ,
উরফি জাভেদের খপ্পরে পড়ল এবার জিন্স প্যান্ট
আজব তার কাণ্ডকারখানা এবং আজগুবি তার পোশাকের বাহার। কখনো সেফটিপিন পরিহিত ড্রেস আবার কখনো গাছের পাতা বিশিষ্ট পোশাক। প্রকৃতির এমন কোন জিনিস বাধ নেই যা দিয়ে উরফিজাভেদ পোশাক তৈরি করে পড়েন না এমন আজগুবি পোশাক করার জন্য তাকে নিয়ে বিতর্ক হয়েছে প্রচুর কিন্তু তাতে থোরাই কেয়ার। এবার উরফির খপ্পরে পড়ল বেচারা জিন্স প্যান্ট। জিন্স প্যান্ট কখনো টপের মত পরা যায় শুনেছেন কি? নিশ্চয়ই না আরে এমন অসাধ্য সাধন করাটাই হলো উরফির কেরামতি। জিন্স প্যান্ট কেটে সেটা দিয়ে টপ বানিয়ে ফেললেন। এটাই নাকি তার নতুন ইনোভেশন। তিনি জানালেন জিন্সের প্যান্ট দিয়ে এভাবে টপ বানিয়ে পড়লে পকেটে ফোন রাখতেও সুবিধা হবে। যা দেখে নেটিজনদের চক্ষু চরক গাছ। কারণ জিন্স প্যান্টকেও যে এভাবে ইনোভেশনের মাধ্যমে নতুন রূপ দেওয়া যায় তা হয়তো কেউ ভাবতেও পারেননি।