উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর পাশেই বসে আছে তার দিদি, কোথায় কর্তব্যরত শিক্ষক?

মৌমিতা দেবনাথ
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর পাশেই বসে আছে তার দিদি, কোথায় কর্তব্যরত শিক্ষক?
১৪ ই থেকে শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। করা নিরাপত্তার মোড়কে চলছে পরীক্ষা। আর সেখানেই ধরা পড়লো গলদ। হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে বোন আর পাশে বসে তার দিদি কিন্তু কোথায় পরীক্ষক তাকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহাকুমা হাসপাতালে। প্রচন্ড পেটে যন্ত্রণা নিয়ে এই পরীক্ষার্থী ভর্তি হন হাসপাতালে যেখানে হাসপাতালে বসে পরীক্ষা দিলেও পরীক্ষার্থীকে করা নিরাপত্তার মধ্যে রাখা হয় সেখানে দেখতে পাওয়া গেল এ দৃশ্য। দিদিকে এ বিষয়ে জিজ্ঞাসা করতেই তিনি বললেন তার বোনের যেহেতু শরীর ভালো নয় তাই তিনি তার পাশে বসে ছিলেন। বেশ কিছুক্ষণ পর আসেন শিক্ষক, তিনি জানালেন ওই ছাত্রীর পরীক্ষার সিট পড়েছিল বড়য়া উচ্চ বিদ্যালয়ে কিন্তু যেহেতু ছাত্রী হাসপাতালে তাই তাকেও এখানে কর্মরত রাখা হয়েছে। যদিও পরীক্ষার্থীর পাশে তার দিদি বসে থাকা র বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান শিক্ষক।