উচ্চশিক্ষার পাঠক্রমে জ্যোতিষশাস্ত্র অন্তর্ভুক্তির প্রতিবাদে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি

মলয় দে নদীয়া সম্প্তি :- ভারতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের উচ্চশিক্ষার পাঠক্রমে স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্সে জ্যোতিষশাস্ত্রের মতো একটি অবিজ্ঞান ও জালিয়াতিতে সরকারি শিলমোহর দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি গোটা রাজ্যজুড়ে জ্যোতিষ বিরোধী নানান কর্মসূচি পালন করলো। সরকার ও ইউজিসি জ্যোতিষশাস্ত্রকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে বিজ্ঞান বিরোধী, মানবতা বিরোধী কাজ করেছে, বলে ক্ষোভ প্রকাশ করে এর বিরুদ্ধে জনমত গড়তে সমস্ত সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় যুক্তিবাদী সমিতি। সেই অনুযায়ী গত পয়লা আগস্ট থেকে, প্রতিদিন জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের জনমত গড়ে তোলার স্ট্রীট কর্নার করা হয়। নবদ্বীপে এ ধরনের একটি সচেতনতা শিবির ধরা পড়ল আমাদের ক্যামেরায়।