ইটের বদলে রসগোল্লা নয় যেটা দেওয়ার সেটাই দেওয়া হবে। নদীয়ার চাপড়ায় বিডিও অফিসের সামনে মনোনয়ন জমা দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সৈকত সরকার। সোমবার সকালে ব্যাপক উদ্দীপনার সাথে মিছিল করে এসে চাপড়া বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেন বিজেপি কর্মী সমর্থকেরা। করা পুলিশি নিরাপত্তার মোড়কে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থীরা। বিজেপির অভিযোগ গত নির্বাচনে তৃণমূলের সন্ত্রাসের কারণে তারা মনোনয়ন জমা দিতে পারেনি। প্রায় একশো কুড়ি জন বিজেপি প্রার্থী এদিন নমিনেশন জমা দিয়েছেন। যথেষ্ট উৎসাহ উদ্দীপনা এবং চাপড়ার মানুষদের সহযোগিতায় তারা এটি করতে পেরেছেন বলেই বিজেপির দাবি। সৈকত সরকার এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আরো বলেন যে বিজেপি যেখানে যেখানে প্রার্থী দিচ্ছে সেখানে যদি সন্ত্রাস হয় তবে ইটের বদলে রসগোল্লা ছোঁড়া হবে না। ইটের বদলে যেটা দরকার সেটাই করা হবে।

