ইংরেজি বিভাগের হাত ধরে এই প্রথম শান্তিপুর কলেজে প্রাক্তনী ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান

মলয় দে নদীয়া:- সার্বিকভাবে সম্ভব না হলেও আজ শান্তিপুর কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে পুনর্মিলনী উৎসবের আয়োজন এই প্রথম।
২০০৪ সালে ইংরেজি অনার্স চালু হওয়ার পর থেকে, সকলের সাথে যোগাযোগ করেছে অধ্যাপক অধ্যাপিকাগন। যার মধ্যে আনুমানিক ৭৫ জন, মিলিত হয় বর্তমান ছাত্র-ছাত্রীদের সাথে। প্রাক্তনীরা কেউ হয়েছেন গৃহিণী কেউবা সংসারী। কিন্তু বন্ধুদের পাওয়ার টানে, দূর দূরান্ত থেকে এসেছেন অনেকেই। আজরবিবার হওয়ার কারণে অনেকেই নিজেদের কোন ধরনের পেষায় নিযুক্ত হওয়া সত্ত্বেও আজ মিলিত হতে এসেছেন পুরনো সেই কলেজে। কলেজের আম বাগানে, এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে সারাদিন ধরে নাচ গান আবৃত্তি এবং সংবর্ধনা জ্ঞাপন এবং আলাপচারিতা চলে নিজেদের মধ্যে। বেশ কয়েকজন ইংরেজি বিভাগের প্রাক্তন অধ্যাপক অধ্যাপিকাকেও সকলের মাঝে মধ্যাহ্ন ভোজে হাজির করতে পেরেছেন তারা। বর্তমান ছাত্রছাত্রীরা, জানান এভাবেই সকল বিষয় একত্রিত করে সমগ্র শান্তিপুর কলেজ প্রাকৃত সমাজ গঠন হলে আরো বেশি আনন্দ হবে তবে সেই , পথই দেখিয়েছে আজ ইংরেজি বিভাগ।
নিজেদের মধ্যাহ্ন ভোজের সাথেই আজ শান্তিপুর রেল স্টেশন সহ বেশ কিছু এলাকায়, শান্তিপুর নবজাগরণের মিলিতভাবে বেশ কিছু আশ্রয়হীন মানসিক ভারসাম্যহীন দের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন তারা।