নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আশাকর্মীর বাড়িতে আগুন লাগার প্রতিবাদে বিডিও অফিসে বিক্ষোভ আশাকর্মীদের।
আবাস যোজনার কাজ নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি দেখা গেছে বিভিন্ন জায়গায়। আর এবার বলাগরের আশা কর্মী সরস্বতী ঘোষের বাড়িতে আগুন লেগে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভের শামিল হল সেখানকার আশা কর্মীরা। তাদের অভিযোগ যে আবাস যোজনায় সার্ভে কাজ আসার পরেই তারা বুঝতে পেরেছিল যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে। কিন্তু তাদের এ বিষয়ে কোন রকম কর্ণপাত করেনি প্রশাসন।ওই ব্লকের আশা কর্মী সরস্বতী ঘোষের অভিযোগ যে গত ১৪ তারিখ রাত একটার সময় তার বাড়ির পাটের গুদামে আগুন দেওয়া হয়। যার ফলে নষ্ট হয়ে যায় বহু পাট এবং ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। স্থানীয় বিডিও আধিকারিক এর কাছেও এ বিষয়ে তারা অভিযোগ দায়ের করেছে। তাদের দাবি যে অবিলম্বে আশা কর্মী সরস্বতী ঘোষেকে তার ক্ষতির সাপেক্ষে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিত্যদিন যে আশা কর্মীদের ওপরে মানসিক অত্যাচার করা হচ্ছে সে বিষয়ে সুরাহা চাই তাদের।আশা কর্মীদের বিক্ষোভে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

