আম গাছের ওপরে তৈরি ট্রি হাউস, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আম গাছের ওপরে তৈরি ট্রি হাউস, লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম
একটি আম গাছের ওপরেই তৈরি হয়েছে আস্ত বাড়ি। শুনেছেন কি এমন আজব ঘটনা অবাক মনে হল তাই সত্যি বাড়ির মধ্যে থেকেই বিস্তার হয়েছে আম গাছের শাখা প্রশাখা এমনকি বাড়ির মধ্যে থেকেও আম খেতে পারছেন বাড়ির বাসিন্দারা। রাজস্থানের এই ট্রি হাউস এখন পৃথিবী বিখ্যাত। বাড়িটি কেপি সিং নামে এক ব্যক্তি। মাটি থেকে বাড়িটির উচ্চতা আশি ফুট। আসলে রাজস্থানে যে এলাকায় এই আম গাছটি সেই গাছটি এমনভাবে বেড়ে উঠছিল যে গাছটি কেটে বাড়িতে তৈরি করা সম্ভব হচ্ছিল না। গাছ না কেটে গাছের উপরেই তৈরি হল অভিনব বাড়ি। গ্রীষ্মকালে ফলে মিষ্টি আম এবং বর্তমানে রাজস্থানের উদয়পুরের কেপি সিংহের এই বাড়ি পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। চার তলা এই বাড়িটি বিগত কুড়ি বছর ধরে একটি আম গাছের উপরে দাঁড়িয়ে আছে। এই আম গাছের একটি কাটেনি বরং আম গাছে একটি শাখায় টিভি স্ট্যান্ড এবং অন্য শাখায় সোফা। বিশেষভাবে তৈরি এই বাড়িটি জায়গা করে নিয়েছে লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। বাড়ির দেয়াল তৈরি দিয়ে। রাজস্থানের উদয়পুরে এ বাড়ি এখন হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু।