জলপাইগুড়ি সায়ন সেন:– আমূল সংস্কার হতে চলেছে জলপাইগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী জিলা স্কুলের। স্কুল ভবনের পুরনো টিন সরিয়ে নতুন টিন লাগানোর কাজ সরু হয়েছে ইতিমধ্যে । জোরকদমে চলছে কাজ। সংস্কারের কাজ চলার দরুন প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি এবং ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীকে অন্যত্র সাময়িকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 1876 সালে বিদ্যালয় উদ্বোধনের সময় এই ক্লাস রুমগুলিতে যে টিনের ছাউনি দেওয়া হয়েছিল তা রোদ ঝড়-বৃষ্টিতে জরাজীর্ণ হয়ে পড়ায় সম্প্রতি তা বদলে দেবার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। সেই মোতাবেক নতুন টিন লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে পুরানো টিন সরিয়ে। এই বিষয়ে জলপাইগুড়ি জিলা স্কুলের প্রধান শিক্ষক ধর্ম চাদ বারুই জানান দীর্ঘ দিন পর স্কুলের যে পুরনো টিন সেটা খোলা হলো। এতদিন বৃষ্টি হলেই টিন দিয়ে জল গড়িয়ে পরতো। ছাত্রদের ভীষণ অসুবিধা হতো তাই এবার স্কুলকে নতুন ভাবে সাজানোর কাজ শুরু হয়েছে। এর পাশাপাশি দেওয়ালের রঙ হালকা হয়ে উঠে যাচ্ছে সেগুলোও ঠিক করার কাজ চলছে।টিন সমেত সেই সমস্ত ঘর রঙ করতে প্রায় 30 লক্ষ টাকার বেশি খরচ হচ্ছে তার পাশাপাশি টয়লেট ডেভেলপমেন্ট এর জন্য প্রায় 27 লক্ষ টাকা এবং জলের ট্যাংক ,গেট ও অন্যান্য সকল দেওয়াল রং করার জন্য প্রায় 15 লক্ষ টাকা এসেছে সব মিলে প্রায় 72 লক্ষ টাকা শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে কাজ প্রায় শেষের দিকে।
বাইট ধর্ম চাদ বরুই(প্রধান শিক্ষক)
অপর দিকে জলপাইগুড়ি জিলা স্কুলের ছাত্র সাগর দাস জানায় এতদিন বড় অসুবিধা হতো ক্লাস করতে , বৃষ্টির সময় ছাদ দিয়ে জল পড়তো কিন্তু এবার নতুন ভাবে ছাদ লাগানো হচ্ছে আমাদের খুব সুবিধা হবে, আমরা খুব খুশি। আর যেসব ক্লাস ওখানে ছিল সেগুলো অন্য স্থানে করা হচ্ছে। সব শেষে একটাই কথা বলবো এখন থেকে বৃষ্টির সময় নির্বিঘ্নে ক্লাস হবে।

