মালদা ২৪ মে :আবার আগুনে পুড়ে ছাই হলো মালদা জেলার হবিপুর থানার অন্তর্গত আইহো কর্মকার পাড়ার দুটি দোকান।জানা যায় বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ আগুন লাগে আইহো কর্মকার পাড়ার দুটি দোকান ঘরে।একটি কম্পিউটারের দোকান এবং অন্যটি ঝারুর দোকান।এই আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই দমকলের একটি ইঞ্জিন।দমকল ও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।জানা যায় দোকান ঘরের মালিকের নাম বিকাশ কর্মকার।বাড়ি হবিপুর থানার অন্তর্গত আইহো কর্মকার পাড়া এলাকায় ৷কি থেকে এই আগুন লাগলো তা এখনো জানা যায়নি৷এই আগুনের ফলে একটি দোকান ঘরের সমস্ত ঝাঁটা এবং অন্য দোকান ঘরের সমস্ত কম্পিউটার পুড়ে ছাই হয়ে যায় ৷এই আগুন কিভাবে লাগল তা খতিয়ে দেখছে প্রশাসন।

