আবারো ঘরের ছেলে ঘরে ফেরালো, শান্তিপুরের সামাজিক সংগঠন। নবজাগরণ ঘটালো প্রিয়জন হারানো পরিবারে

মলয় দে নদীয়া :-
চলতি বছরে ৭ ই মার্চের আগে গুমা হাবড়া দড়িয়াসুদী লক্ষীপুল নিবাসী নজরুল ইসলামের পুত্র মহম্মদ ইরফান এলাকায় একটি জলসার অনুষ্ঠানে গত ৫ মাস আগে নিখোঁজ হয়ে যায়,শান্তিপুর রেল স্টেশনে এসে ইরফান আশ্রয় নেয়। থাকে,নবজাগরণের তত্ত্বাবধানে। তাকে নিয়মিত আহার পরিস্কার পরিচ্ছন্ন, দেখাশুনা করে,সাথে নিজের ভাইয়ের মতো যত্ন করে তারা। স্টেশনের দোকানদার সুজয় দাসের একটি সামাজিক মাধ্যমের পোস্টে, গতকাল ২ রা জুলাই ২০২৩ সামাজিক মাধ্যেমে তার পরিবার জানতে পারে, সে শান্তিপুরে নিরাপদে রয়েছে।
তার পরিবার ,আর পি এফের সহযোগিতায় দীর্ঘ পাঁচমাস পরে বাড়ির ছেলে পরিবারের কাছে ফিরিয়ে দিলো নবজাগরণের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বজন হারানোর বিষাদ ভোলালো নবজাগরণ পরিবার। তাদের আরো বৃদ্ধি কামনা করে, মুখে প্রিয়জনকে বাড়ি নিয়ে যায়। অন্যদিকে নবজাগরণের পক্ষ থেকে বলা হয়, বিগত পাঁচ বছর যাবৎ তাদের সদস্যরা শীত গ্রীষ্ম বর্ষা মানুষের কাছ থেকে চেয়ে চিনতে রেল স্টেশনসহ এ ধরনের পথের পাশে থাকা বিভিন্ন মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের তিন বেলা নিয়মিত খাবার যোগান দেয়। তাদের দিয়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এ সবই সম্ভব হয়েছে, মানুষের সহযোগিতার জন্য। তাই আগামী দিনে সকলের সাহায্য প্রার্থনা করেছেন তারা।