আবারও শুরু হল দুয়ারে সরকার শিবির। আগামী কুড়ি ই এপ্রিল পর্যন্ত রাজ্য জুড়ে চলবে এই দুয়ারে সরকার শিবির। রাজ্য সরকারের ৩৩ টি প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের দুয়ারে হাজির সরকার। রাজ্য সরকারের উদ্যোগে এবারে বুধ ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে এই শিবির। মঙ্গলবার ইংলিশ বাজার ব্লকের মহদীপুর অঞ্চলের মহদীপুর গার্লস হাই স্কুল সহ একাধিক জায়গায় দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী এবং ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ। দুয়ারে সরকার শিবিরের সমস্ত কাজকর্ম খতিয়ে দেখেন তারা। এই বিষয়ে ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান, রাজ্য সরকারের নির্দেশ মতো আবারও শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সেই মতো আজ মহদীপুর অঞ্চলের বুধ ভিত্তিক অনুষ্ঠিত হচ্ছে শিবির। মোট ৩৩ টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে শিবির থেকে।

