আবারও নদীয়ার
গয়েশপুর পৌর স্বাস্হ্য কেন্দ্রে করোনার থাবা,
মলয় দে নদীয়া:-
গয়েশপুর পৌর স্বাস্হ্য কেন্দ্রে করোনার থাবা,
গয়েশপুর পৌর স্বাস্হ্য কেন্দ্রে দুজন স্বাস্হ্য কর্মীর করোনা আক্রান্ত হয়।এই নিয়ে গয়েশপুরে নতুন বছরের শুরুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৩জন।
যদিও গয়েশপুর পৌর স্বাস্হ্য কেন্দ্র অনেক আগেই পৌর এলাকার বিভিন্ন প্রান্তে সচেতন থাকার আবেদন করেন এর পাশাপাশি স্বাস্হ্য কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন।
তার পাশাপাশি গয়েশপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন বাজারে ও এলাকায় স্যানেট্রাইজার করা হয়। ইতিমধ্যে করোনা প্রতিরোধে বিভিন্ন বাজার গুলোতে বিধিনিষেধ আরোপ করা হয়। প্রসঙ্গত গয়েশপুর পৌর এলাকায় প্রথম পর্বে করোনা টিকা প্রদান করা হয় ৫৮,৭৬৫জন মানুষের মধ্যে।
দ্বিতীয় পর্বে ৪২,৩৭২ জন এছাড়াও ১৫থেকে ১৮বছর বয়সের ছাত্র ছাত্রীদের ১৪৪৩ জন কে দেওয়া হয় করোনা টিকা।
পৌর স্বাস্হ্য কেন্দ্রের থেকে করোনা প্রতিরোধে সব রকমের উদ্যোগ গ্রহণ করেছে বলেই জানিয়েছেন।

