আন্তর্জাতিক স্তরে হাস্যকৌতুক শিল্পী পরেশ রাওয়ালের জন্মদিন আজ
মলয় দে নদীয়া:- উইকিপিডিয়া সূত্রে জানা যায় বিখ্যত হাস্যকৌতুক অভিনেতা
পরেশ রাওয়ালের জন্ম ৩০শে মে,১৯৫০ । তিনি একজন হিন্দি চলচ্চিত্র আন্তর্জাতিক মানের অভিনেতা। ২০১৪ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। ১৯৯৪ খ্রীটাব্দে তাঁকে সহায়ক চরিত্রে অভিনয়ের জন্যে রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। পরে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয়ের জন্যে শ্রেষ্ঠ হাস্যকার হিসেবে সম্মানিত করা হয়। শ্রী রাওয়াল কেতন মেহতা নির্দেশিত ছবি সরদার-এ স্বাধীনতা সংগ্রামী বল্লভভাই প্যাটেল চরিত্রে অভিনয় করে সবার মন কেড়েছিলেন।
পরেশ রাওয়াল ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। এনএম কলেজে পড়াশোনা করেন। তিনি ১৯৭৯ সালের মিস ইন্ডিয়া খেতাব জয়ী ও অভিনেত্রী স্বরূপ সম্পৎকে বিয়ে করেন। তাদের দুজন ছেলে আছে।
শ্রী রাওয়াল তাঁর অভিনয় জীবন শুরু করেন ১৯৮৪ খ্রীস্টাব্দে। তখন তিনি হোলি নামক ছবিতে পার্শ্বচরিত্রে প্রথম অভিনয় করেন। তারপর ১৯৮৬ তে নাম ছবিতে তাঁর অভিনয়শক্তি সবার সামনে প্রকাশ পায়। তিনি ১৯৮০-১৯৯০ সালের মধ্যেই শতাধিক সিনেমাতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে ফেলেন। তার মধ্যে কব্জা, দৌড়, কিং আঙ্কল, বাজী, রাম লখন ইত্যাদি উল্লেখযোগ্য।
তিনি আন্দাজ আপনা আপনা চলচ্চিত্রে প্রথম ডবল রোল করেন। এরপর পরিচালক প্রিয়দর্শনের চলচ্চিত্রে বিভিন্ন ভূমিকায় হাস্যরসাত্মক অভিনয় করে ভারত জোড়া খ্যাতি পান। তাঁর অভিনীত অন্যান্য ছবিগুলির মধ্যে ফান্টুস, ক্রান্তিবীর, হেরা ফেরি, ফির হেরা ফেরি, গরম মসালা, ভাগম ভাগ, মালামাল উইকলি, হাঙ্গামা ইত্যাদি উল্লেখযোগ্য।

