আন্তর্জাতিক নার্স দিবসে, প্রতিবারই থাকে বিশেষ বার্তা, জেনে নিন এবারের বার্তা কি!

মলয় দে নদীয়া :-12 মে 1820 সালে একটি ব্রিটিশ পরিবারে জন্মগ্রহণ করেন, ফ্লোরেন্স নাইটিংগেল তার সেবামূলক মনোভাবের জন্য স্মরণীয়। তিনি 1860 সালে সেন্ট টমাস হাসপাতাল এবং নার্সদের জন্য নাইটিংগেল ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন। প্রতি বছর এই দিনটি উদযাপনের কারণ হল 12 মে, ফেলরিন নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। তাকে আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। তার জন্মদিন উপলক্ষে এ দিনটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সময়ে, 1974 সালে, এটি আন্তর্জাতিক নার্সেস কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক নার্স দিবস উদযাপনের ঘোষণা করা হয়েছিল।
২০২০ সালের থিম ছিলো নার্স নেতৃত্বের জন্য একটি কন্ঠস্বর- বিশ্বকে স্বাস্থ্যের দিকে নার্সিং। ২০২১ সালের থিম ছিলো নার্স নেতৃত্বের জন্য একটি কন্ঠস্বর ভবিষ্যতের স্বাস্থ্যসেবার জন্য একটি দৃষ্টি। ২০২২ সালের থিম হল, নার্সেস আ ভয়েস টু লিড- নার্সিংয়ে বিনিয়োগ করুন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষা অধিকারকে সম্মান করুন।
আর এবারে, ২০২৩ এর বার্তা হলো আওয়ার নার্সিং, আওয়ার ফিউচার।
আজ নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নবজাগরণ সংস্থার পক্ষ থেকে সেবিকাদের সংবর্ধিত করা হয়। ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সকল স্বাস্থ্যকর্মী মিলে কাজের ফাঁকেই শ্রদ্ধা জ্ঞাপন করেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল কে।