আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয় মদনপুরের কন্যা সৌমিলির

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জয় মদনপুরের কন্যা সৌমিলির।
বিশ্বের দরবারে এবার দেশের হয়ে ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতে বাংলাকে গর্বিত করল মদনপুরের মেয়ে সৌমিলি রায়। গত মাসে শ্রীলঙ্কার কম্বোতে অনুষ্ঠিত ষষ্ঠ সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অনর্থ ১৫ এ বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে তার এই বিশাল সাফল্য। তবে এই সাফল্য একদিনে আসেনি তার প্রস্তুতিপর্ব শুরু হয়েছিল সৌমিরীর সাড়ে তিন বছর বয়স থেকে তখন থেকেই তার ক্যারাটে প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছিল এরপর প্রতিবছর জেলা এবং ধীরে ধীরে রাজ্যের হয়ে খেলে সৌমিলি। সেখানেও জিতে নেয় পদক। এরপর পুনেতে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে জয়ী হয়ে একেবারে সুযোগ বিশ্বের মঞ্চে। কল্যাণী স্প্রিংডেল হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সৌমিলি পড়াশোনার পাশাপাশি চালিয়ে যেত ক্যারাটে অনুশীলন। মা দেবযানি রায় একজন স্কুল শিক্ষিকা এবং বাবা রেলের একজন পদস্থ আধিকারিক। সমীরের এই যাত্রা পথে বাবা মাই তার সব সময়ের সঙ্গী। চাকদহের কোচ গৌতম দত্তের কাছে তার অনুশীলন চলত ২০১৭ সালে নয় বছর বয়সে প্রথম ক্যারাটে তে ব্লাক বেল্ট জয় করে সৌমিলি। ১৪ বছরে পাঁচবার রাজ্যের হয়ে জয়ী হয়েছিল সে। জাতীয় স্তরে কোল মেদেরকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেও মদনপুরের সৌমিলি। এখন তার লক্ষ্য অলিম্পিক। তবে তা ব্যয় সাপেক্ষ জানিয়েছেন যে সরকারের থেকে সহযোগিতা পাওয়া গেলে খুবই সুবিধা হতো। তার মা আরো জানায় যে বাংলায় খেলোয়াড়ের সংখ্যা খুবই কম তাই সরকার যদি এ বিষয়ে এগিয়ে আসে তাহলে সৌমির মতো আরও অনেক ছেলেমেয়ের আগামী দিনে রাজ্যের মুখ উজ্জ্বল করবে। আপাতত অলিম্পিককে পাখির চোখ করে এগিয়ে চলেছে সৌমিলি। নতুন বাংলার পক্ষ থেকেও সৌমিলি রায়কে থাকছে অনেক শুভেচ্ছা, আগামী দিনে এভাবেই সে আরো এগিয়ে যাক এবং বিশ্বের মঞ্চে রাজ্যের মুখ উজ্জ্বল করুক।