আধুনিক যুগে ঘরে বউ এল পালকি চড়ে

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আধুনিক যুগে ঘরে বউ এল পালকি চড়ে।
“পালকিতে বউ চলে যায় হায়রে শরমে মন ভরে যায়
তাতা ধিন ধিনাক ধিনাক জলে দিপ জোনাক জোনাক”
বিখ্যাত এই গানটির প্রতিটি লাইনে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। কিন্তু আধুনিক এই যান্ত্রিকতার যুগে পালকির নাম শুধুই বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায়। অতীতে পালকি ছিল এক আভিজাত্যের প্রতীক। এখন সেসব বড়ই সেকেলে। এখন বাজার জুড়ে খেয়ে বসেছে নিত্য নতুন সমস্ত থিমের ভাবনা। তাই পালকি এখন ইতিহাস। এই প্রজন্মের বহু মানসী পালকি শুধুমাত্র সিনেমায় অথবা বইয়ের পাতায় দেখেছে। কিন্তু এই পালকির ভাবনাকে এবার বাস্তবের রূপ দিলেন সিউড়ির লালদীঘি এলাকার বাসিন্দা রিজু মন্ডল। স্পেশাল তিনি একজন বেসরকারি অফিসে কর্মরত। তার বহুদিনের ইচ্ছে ছিল যে নিজের বউকে নিয়ে পালকিতে করে ঘরে নিয়ে আসবেন আর সেই ভাবনাকেই সত্যি করে দেখালেন। পালকি চড়ে বাড়িতে প্রবেশ করল নব দম্পতি। বাড়ির রাস্তায় সেই পালকি দেখতে ভিড় জমে গেল মানুষের। আধুনিকতার এই যুগে এমন ভাবনাকে সত্যিই কুর্নিশ জানানো উচিত। আসলে যতই মানুষ আধুনিক হয়ে যাক না কেন প্রাচীন এই জিনিসেই কিন্তু বেঁচে থাকে বাঙালির আভিজাত্য।