আধারের বায়োমেট্রিক হ্যাক করে এক মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও পাঁচ হাজার টাকা

সাবধান আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে অথচ লক করেননি। যেকোনো মুহূর্তে আপনার একাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতে পারে অথচ আপনি ভাববেন যে আপনি কোন ওটিপি শেয়ার করেন নি। তাহলে টাকা ডেবিট হয়ে গেল কি করে। অনলাইনে নতুন প্রতারণার ছক পেতেছে প্রতারকরা। বায়োমেট্রিক হ্যাক করে আঙুলের ছাপ দিয়ে তুলে নেওয়া হচ্ছে টাকা। সম্প্রতি এমন আরো এক ঘটনার ভুক্তভোগী হয়েছেন মুর্শিদাবাদের কান্দি মহাকুমার বাসিন্দা সুতানু রক্ষিত এবং তার স্ত্রী প্রতিমা রক্ষিত। এ বিষয়ে প্রতিমা রক্ষিত জানান তিনি রেলে কর্মরত এবং কানাডা ব্যাংকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে কয়েকদিন আগে তার কাছে মেসেজ আসে পাঁচ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে অথচ সেই দিন রবিবার এবং তিনি টাকা তোলেননি কাউকে ওটিপি ও শেয়ার করেননি। পরদিন তিনি ব্যাংকে যেতেই ব্যাংক থেকে তাকে বলা হয় যে আঙ্গুলের ছাপ দিয়ে তুলে নেওয়া হয়েছে টাকা। খতিয়ে দেখতেই জানা গেল সেই টাকা তুলেছে মালদার এক ব্যক্তি। তবে এই প্রথম নয় সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে আসছে যেখানে ওটিপি শেয়ার না করা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যাংক গুলি থেকে গ্রাহকদের সতর্ক করা হচ্ছে বারংবার বায়োমেট্রিক লক করার জন্য।