আদিবাসী হোস্টেল বন্ধের প্রতিবাদে পথে স্কুল পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

আদিবাসী হোস্টেল বন্ধের প্রতিবাদে পথে স্কুল পড়ুয়ারা,ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে প্রায় ৩০০ টিরও বেশি আদিবাসী হোস্টেল। যার প্রতিবাদ এই এবার বিক্ষোভে পথে নামল আদিবাসী স্কুলের পড়ুয়ারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলায়। গত তিন বছর যাবত জেলায় বন্ধ হয়েছে বহু আদিবাসী হোস্টেল। হোস্টেল গন্ধের পাশাপাশি বন্ধ রয়েছে আদিবাসীদের জন্য জরুরী পরিষেবা, যার প্রতিবাদে এবার সরব হয়ে পথে নামল খোদ পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে ঘেরাও করেও পড়ুয়ারা। দপ্তর ঘিরে চলল তাদের কয়েক ঘন্টার বিক্ষোভ। তাদের অভিযোগ এমনিতেই আদিবাসী সম্প্রদায়েরা বঞ্চিত বিভিন্ন রকম পরিষেবা থেকে তার ওপর টানা তিন বছর যাবত একের পর এক বন্ধ হয়ে গেছে স্কুল পড়ুয়াদের হোস্টেল। বহুবার বিষয়টি নিয়ে প্রশাসনের গার্হস্থ হওয়া সত্ত্বেও কোনরকম কোন সুরাহা মেলেনি তাই বাধ্য হয়েই এবার প্রতিবাদে পথে নামল তারা।