মলয় দে নদীয়া :-
সামনেই পঞ্চায়েত ভোট। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রচারের জন্য বৃহস্পতিবার রানাঘাট ১নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের সঙ্গে পরিচয় এবং রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা মানুষদের মাঝে বিজেপি মনোনীত প্রার্থীদের হয়ে প্রচার করতে দেখা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। এদিন রানাঘাট ১নম্বর ব্লকে চায়ে পে চর্চা অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি বিজেপি প্রার্থীদের হয়ে ভোট প্রচারও করেন। এদিন রানাঘাটে এসে দিলীপ ঘোষ বলেন “গ্রাম বাংলাকে দুর্নীতি মুক্ত করতে পঞ্চায়েতে তৃণমূলকে হারাতে হবে”।

