মলয় দে নদীয়া :-আজ নদীয়া জেলার করিমপুর থানায় পালিত হলো পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ। এই সপ্তাহের সময়সীমা ১৪ই ফেব্রুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত। এই সচেতনতা সপ্তাহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহাশয় এবং তেহট্ট থেকে আগত সিনিয়র অফিসারগণ এবং তৎসহ ও অন্যান্য পুলিশ কর্মীরা। আইসি পিন্টু সরকার মহাশয় ট্রাফিক আইন সম্পর্কে জনগণের উদ্দেশ্যে সচেতন বার্তা প্রদান করেন। গাড়ি নিয়ে মানুষ যেখানেই বের হন না কেন তার সাথে হেলমেট থাকা উচিত এবং গাড়ি একটি নির্দিষ্ট গতিতে চালানো উচিত এমন কথা বলেন পিন্টু বাবু । এছাড়া সমস্ত করিমপুর জুড়ে পথ পরিক্রমা করা হয় মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য। সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগান ও সংগীতের মধ্যে দিয়ে এই পথ পরিক্রমা এগিয়ে চলে। এই পথ পরিক্রমায় উপস্থিত ছিলেন সুমিত বাবু, রাজকুমারবাবু, গোপাল বাবু ও অন্যান্য পুলিশ কর্মীগণ।

