আজ থেকে পাঁচ বছর পরে তৃতীয় শ্রেণীর ইতিহাস বইয়ে তৃণমুলের কলঙ্কিত অধ্যায় থাকবে ,নদিয়ায় এসে বললেন শমিক ভট্টাচার্য

আজ থেকে পাঁচ বছর পরে তৃতীয় শ্রেণীর ইতিহাস বইয়ে তৃণমুলের কলঙ্কিত অধ্যায় থাকবে ,নদিয়ায় এসে বললেন শমিক ভট্টাচার্য

মলয় দে নদিয়া :- আজ নদিয়ার ধানতলা বাজারের কাছে চোর ধরো জেল ভরো কে কেন্দ্র করে একটি জনসভা আয়োজন করেন বিজেপির পক্ষ থেকে । সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় , অসিম বিশ্বাস সহ অনান্য নেতৃত্ববৃন্দ । প্রসঙ্গত কয়েকদিন আগেই ইডি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট অর্পিতা মুখার্জীর বাড়ি থেকে উদ্ধার করে কয়েক কোটি টাকা আর তারপরই গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চ্যাটার্জী সহ তার ঘনিষ্ট অর্পিতা মুখার্জীকে । সেই ঘটনার পর থেকেই বিরোধীরা আন্দোলনে নেমেছেন । একদিকে যেমন বামেরা অন্যদিকে বিজেপি কংগ্রেস সবাই রাস্তায় নেমেছে, একই শ্লোগান নিয়ে চোর ধরো জেল ভরো । আর সেই রকমই একটি সভায় এসে আজ বিজেপি নেতা শমিক ভট্টাচার্য সাংবাদিক প্রশ্নের উত্তরে বলেন আর পাঁচ বছর পর অষ্টম শ্রেনিতে মুখ্যমন্ত্রীর সুখ্যাতি নয় তৃতীয় শ্রেনির পাঠ্য পুস্তকেও থাকবে তৃণমুল দলের কলঙ্কিত অধ্যায়ের ইতিহাস । এছারাও এদিন তিনি বলেন পার্থ চট্টোপাধ্যায় এতো বড়ো মাপের কোনো নেতা ছিলেন না যে সব টাকাটা তার হবে ঐ টাকা তৃণমুলের টাকা । সরকারি বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে ঐ টাকা সেই দুর্নীতির টাকা । মানুষকে বোকা ভাবলে চলবে না তারা সব জানে, শুধু সময়ের অপেক্ষায় রয়েছে।