মলয় দে নদীয়া :-নাম না করে ঋতব্রত কে বিধলেন বাম নেতা সুমিত দে।প্রসঙ্গত গত কাল কল্যানী তৃণমূলের এক সভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন ২০১৮সালে নদীয়ায় বিজেপি সিপিএম এক সঙ্গে মিছিল করে , সেই প্রসঙ্গে বাম নেতা সুমিত দে কে জিজ্ঞেস করলে তিনি বলেন দল পরিবতর্নের পর ভুলে গেছেন বিজেপি মন্ত্রী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন,মুকুল রায় এখন কোন দল করেন।
এদিন কল্যানীর গয়েশপুরে বাম সংগঠনের রক্তদান শিবিরে যোগ দিতে আসেন সিপিএম নদীয়া জেলার সম্পাদক সুমিত দে এবং সেখানে নাম না করে তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করলেন।
এদিন রক্তদান শিবির ঘিরে বাম কর্মীদের মধ্যে উৎসাহ ছিল দেখার মতো।

