আচমকা বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা, বাড়ির ছাদ ভেঙে নিখোঁজ পৌঢ়া

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আচমকা বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা, বাড়ির ছাদ ভেঙে নিখোঁজ পৌঢ়া।
মধ্যরাতে আচমকা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো, গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানায় গতকাল রাত পোনে দশটা নাগাদ বরানগরের ১৬ নম্বর ওয়ার্ডে পিএন চ্যাটার্জি স্ট্রিট। বিকট শব্দে একটি একতলা বাড়ির ছাদ ভেঙে যায়। আর তারপর থেকেই নিখোঁজ ওই বাড়িতে থাকা পৌঢ়া বছর পঞ্চাশের সুমিতা মাইতি।বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাচও ভেঙে পড়ে।প্রায় এক কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় বরাহনগর থানার পুলিশ। এলাকার বাসিন্দারা জানান যে ঘটনাটি ঘটার সময় সুমিতা মাইতি ওই বাড়িতেই ছিলেন এরপর থেকেই তিনি নিখোঁজ। পুলিশ এসে তল্লাশি অভিযান শুরু করেছে। এলাকার বাসিন্দাদের দাবি গ্যাস বিস্ফোরণের জেনেই এমন ঘটনা ঘটেছে। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আপাতত ঘটনাটির তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ। বিকট শব্দের এই বিস্ফোরনে আতঙ্কে গোটা এলাকা।