নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,
আচমকা পথ দুর্ঘটনার কবলে মিঠুন চক্রবর্তী,বেশ বড়সড়ো রকমের দুর্ঘটনার কবলে পড়লেন মিঠুন চক্রবর্তীর কনভয়। এদিন বিষ্ণুপুর থেকে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে ফিরছিলেন। আর ঠিক তখনই তার গাড়ির সামনে থাকা বিজেপি নেতার গাড়ির সামনে হঠাৎ এসে পড়ে একটি সাইকেল। সামনের গাড়িটি ব্রেক কষে হঠাৎ থেমে যাওয়ায় পরপর তিনটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। সামনে থাকা বিজেপি নেতার গাড়িতে ধাক্কা মারে মহাগুরুর গাড়ি। তিনটি গাড়ির কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে মিঠুন চক্রবর্তী পুরোপুরি সুস্থ আছেন। এছাড়া অন্য কেউ আহত হননি বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। জেলায় জেলায় তিনি জনসভা করছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ভোট প্রচারের ময়দানে নামিয়েছেন মহাগুরু কে।
বেশ বড়সড়ো রকমের দুর্ঘটনার কবলে পড়লেন মিঠুন চক্রবর্তীর কনভয়। এদিন বিষ্ণুপুর থেকে তিনি দুর্গাপুরের উদ্দেশ্যে ফিরছিলেন। আর ঠিক তখনই তার গাড়ির সামনে থাকা বিজেপি নেতার গাড়ির সামনে হঠাৎ এসে পড়ে একটি সাইকেল। সামনের গাড়িটি ব্রেক কষে হঠাৎ থেমে যাওয়ায় পরপর তিনটি গাড়ি একে অপরকে ধাক্কা মারে। সামনে থাকা বিজেপি নেতার গাড়িতে ধাক্কা মারে মহাগুরুর গাড়ি। তিনটি গাড়ির কিছুটা ক্ষয়ক্ষতি হলেও সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে মিঠুন চক্রবর্তী পুরোপুরি সুস্থ আছেন। এছাড়া অন্য কেউ আহত হননি বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সফরে এসেছেন মিঠুন চক্রবর্তী। জেলায় জেলায় তিনি জনসভা করছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ভোট প্রচারের ময়দানে নামিয়েছেন মহাগুরু কে।

