মৌমিতা দেবনাথ,
আচমকাই আকাশ থেকে চলন্ত প্লেনের যন্ত্রাংশ ভেঙ্গে পড়ার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলায় গোয়ালতোড় থানার শিওরবনি গ্রামে । স্থানীয়দের মতে হঠাৎ ভারী কিছু পরার আওয়াজে তারা দৌড়ে আসেন। স্থানীয়দের মতে বিমানটি মাটির খুব কাছ দিয়েই যাচ্ছিল।তখনই বিমানের একটি অংশ ভেঙে মাটিতে পড়ে। এরপর তড়িঘড়ি গ্রামবাসীরা খবর দেয় গোয়ালতোড় থানায়। খবর দেওয়া হয় কড়াইকুণ্ডা বায়ু সেনা আধিকারিকদেরও।ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। পুলিশের তরফে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে তদন্ত। বায়ু সেনা আধিকারিকরা এসে খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গ্রামবাসীদের মধ্যে।

