মলয় দে নদিয়া :- যৌবনের উচ্ছাস ই সৃষ্টির তরঙ্গ — এমনটাই ছাত্র যুবক সম্পর্কে মন্তব্য করেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু । রাত পোহালেই 15 ই আগস্ট, 75 বছরপূর্তি প্লাটিনাম জুবিলী। বাংলা করলে দাঁড়ায় অর্ধসার্ধশতবর্ষ। করণা পরিস্থিতিতে গত বছরে ম্লান হয়েছিল উচ্ছ্বাস! এ বছরেও তাক বিশেষ কোনো পরিবর্তন না হলেও সরকারি বিধি মান্যতা দিয়ে 50 জনের কম জামায়াতে ছোটখাটো একটি শোভাযাত্রা লক্ষ্য করা যাবে বলেই মনে করা হচ্ছে ।আজ শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়ে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তি সযত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রত্যক্ষ দেখা গেলো শান্তিপুর কলেজে পাঠরত এন সি সি বিভাগের কিছু ছাত্র ছাত্রীদের । এদের মধ্যে রবি মন্ডল , সায়নীতা সাহা, শর্মিষ্ঠা হালদার, পূর্ণিমা দাস প্রমুখ রা জানালেন শান্তিপুর কলেজ ও তাদের ডিপার্টমেন্টের পারমিশন নিয়েই তাদের উক্ত কর্মসূচি চলছে । যদিও এর আগে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীদের এমন কাজে লিপ্ত হতে দেখেছিলাম আমরা । অন্যদিকে সারাবছর ভাড়া না পাওয়া বিভিন্ন ক্লাব ব্যান্ড গুলিও আশার আলো দেখছে।
বিভিন্ন নাচের স্কুলের মেয়েরা প্রস্তুতি নিচ্ছে শেষ মুহূর্তের অনুশীলনের। সরকারি বিধি মান্যতা দিয়েই হয়তো আগামীকাল বিভিন্ন ছোট খাটো শোভাযাত্রা চোখে পড়বে।

