আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএমে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নন্দীগ্রামে ভোট হিংসার শিকার আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে আজ এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে নন্দীগ্রামে যে সকল তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছিলেন। পঞ্চায়েত ভোটে, আজ তাদের সাথে দেখা করে কথা বললেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে আক্রান্ত তৃণমূল কর্মীরা প্রত্যেকেই এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাদের হাতে একটি সাহায্যের চেক তুলে দিতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের । সাথে উপস্থিত রয়েছেন রাজ্যের পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের সময় বা ভোট পরবর্তী সময়ে নন্দীগ্রামে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। অভিযোগ উঠেছে বিরোধীদের দিকে। আজ কর্মীদের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।