আকাশ ছেড়ে রাস্তায় চলছে হেলিকপ্টার, দেখুন অবাক করা সেই ভিডিও।

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
আকাশ ছেড়ে রাস্তায় চলছে হেলিকপ্টার, দেখুন অবাক করা সেই ভিডিও।
হেলিকপ্টারের জায়গা আকাশ পথে কিন্তু আকাশ ছেড়ে রাস্তায় মাটিতে কি করছে হেলিকপ্টার। রাস্তায় তো চলছেই। তার ওপর আছে আবার তার তিনটি চাকা। কি শুনতে অবাক মনে হচ্ছে তো? ভাবছেন রাস্তায় হেলিকপ্টার কিভাবে চলছে। সোশ্যাল মিডিয়ার দৌলাতে গোটা দুনিয়া এখন আমাদের হাতের মুঠোয় আর তাই দেশ-বিদেশের যেখানে যা কিছু নিত্যনতুন আবিষ্কার হয় তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে যায় মানুষের কাছে। আর এবার সেরকমই এক ভিডিও ভাইরাল হল যেখানে দেখতে পাওয়া যাচ্ছে অবিকল হেলিকপ্টার অথচ ভ্যান এর মত চলছে তিনটি চাকার সাহায্যে তাও আবার রাস্তায়। তার মাথায় আবার পাখাও আছে আর সামনে বসে রয়েছেন ড্রাইভার। অবিকল হেলিকপ্টার এবং ভ্যান এর সংমিশ্রণে বানানো এই নতুন যান। যার ওপর অংশ হেলিকপ্টারের মত এবং নিচের অংশটি ভ্যান গাড়ির মত। আপনারাও দেখুন সেই ভিডিও কিভাবে রাস্তায় এগিয়ে চলেছে হেলিকপ্টার। ভিডিওটি প্রকাশ হতেই স্পেশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে দৃশ্যটি কোথাকার এবং কেইবা এই অভিনব হেলিকপ্টারটি আবিষ্কার করেছেন সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানতে পারা যায়নি।