মায়া নগরীতে পা রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মায়া নগরীতে পৌঁছে সর্বপ্রথম তিনি জলসায় যান সেখানে অমিতাভ বচ্চন এবং তার পরিবারের সাথে দেখা করে অমিতাভ বচ্চনকে রাখি বাঁধবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলসায় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হন গোটা বচ্চন পরিবার। অমিতাভ বচ্চন ছাড়াও উপস্থিত ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, জয়া বচ্চন, আরাধ্যা, অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন ও তার মেয়ে নব্যা নন্দা। মমতা জানিয়েছেন পুরনো দিনের অনেক গল্প তাদের কথোপকথনে উঠে এসেছে কারণ অমিতাভ বচ্চন তার ক্যারিয়ারের সূচনা করেছিলেন কলকাতা থেকেই। উল্লেখ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বইয়ে তৃতীয় বৈঠক রয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের। সেই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলই মুম্বই পৌঁছে যান মমতা। এদিন অমিতাভ বচ্চনের সাথে সাক্ষাৎ শেষে জলসা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন অমিতজি আমাদের ভারতের রত্ন।

