নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে প্রতিটি জেলায় চালু হচ্ছে লিগাল ডেস্ক।
বিজেপি চক্রান্ত হৃদয়ের একাধিক কর্মী বিভিন্ন সময়ে আইনি সমস্যায় ভুগছেন। সকলের পক্ষে যথাযথ আইনি সাহায্য পাওয়া সম্ভব হচ্ছে না তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার জেলায় জেলায় চালু হতে চলেছে লিগাল ডেস্ক। প্রাথমিকভাবে দুই মেদিনীপুরে এই ডেস্ক চালু হচ্ছে।আর তাই এবার নন্দীগ্রামে লিগ্যাল ডেস্ক চালু করল তৃণমূল। এই ডেস্ক দলের কর্মীদের ও সাধারণ মানুষ যদি কেউ আইনি সহায়তা চান তাই দেবে। আগামী দিনে পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও এই লিগ্যাল ডেস্ক শুরু করতে চলেছে তারা।
এ প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘বিজেপি নেতারা পরিকল্পিত ভাবে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-হলদিয়া মতো বহু ব্লকে সাধারণ দলীয় কর্মীদের সিবিআই বা এনআইএ দিয়ে ফাঁসিয়ে দিচ্ছে। এই চক্রান্তের শিকার নন্দীগ্রাম ও কেশপুরের বহু তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন ৷ সঠিক আইনি পরামর্শ পেতে আদালতে আদালতে দৌড়ে বেড়াচ্ছেন তাদের পরিবারের মানুষজন। আইনি হেনস্থা থেকে বাঁচাতেই এই লিগ্যাল ডেস্ক চালু করা হচ্ছে।’আপাতত স্থির হয়েছে জেলার আইনজীবীরা যেমন এর সঙ্গে যুক্ত হবেন। তেমনই প্রয়োজনে কলকাতা থেকে আইনজীবীরা গ্রামে গ্রামে যাবেন। কথা বলবেন আইনি সহায়তা চাওয়া বাসিন্দাদের সঙ্গে। দলের কর্মীদের সুবিধার্থে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ব্যবস্থা।

