অভিষেক পত্নী রুজিরাকে বিমানবন্দরে আটকালো ইডি, ক্ষুব্ধ মমতা

সোমবার কলকাতা বিমানবন্দরে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পথ আটকে দিল ইডি। কয়লা পাচার কাণ্ডে সোমবার কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে লুকআউট নোটিশ জারি করে ইডি। বিমানবন্দরে এভাবে রুজিরাকে আটকানোায় বেশ ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন মমতা আসুন শুনে নেওয়া যাক।দীর্ঘদিন থেকেই ওর মা অসুস্থ। তাঁকেই দেখতে যাচ্ছিল বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যাচ্ছিল বলে জানান। পাশাপাশি এদিন তিনি কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন।ইডিকে জানিয়ে বাইরে যেতে পারবে বলে আদালতের নির্দেশের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারণ করা হলে তখনই করতে পারত।তিনি আরো বলেন,অমানবিক জিনিস চলছে। উল্লেখ্য,কয়লা পাচারে ইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পত্নী।কয়েক দফায় তাঁকেও জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাচারে টাকা রুজিরার অ্যাকাউন্টে গিয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ঘটনায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন।