অভিষেকের এর অফিসের সামনে টেট প্রার্থীদের বিক্ষোভ, জমায়েত ভাঙতে তৎপর পুলিশ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ

অভিষেকের এর অফিসের সামনে টেট প্রার্থীদের বিক্ষোভ, জমায়েত ভাঙতে তৎপর পুলিশ,ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে ২০১৪ র টেট প্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্দুমার পরিস্থিতি। চাকরিপ্রার্থীদের জমায়েত ভাঙতে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। ধর পাকর করে তাদেরকে স্থান থেকে তুলে দেওয়া হয় সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নতুন বাংলার পর্দায়। কিছুদিন আগেই সল্টলেক করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের ওপর যে অত্যাচার করা হয়েছিল তা সকলেই দেখেছে আবারো একবার সেই পরিস্থিতির মুখোমুখি হল শহরতলি। টেট দুর্নীতি কাণ্ডে দিনের পর দিন পথে লড়াই করছে চাকরিপ্রার্থীরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে। সেই আন্দোলনকেই ছত্রভঙ্গ করতে বারবার তৎপর হয়ে উঠেছে পুলিশ প্রশাসন। সেই দুর্বিষহ দৃশ্য আবারও দেখতে পাওয়া গেল চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে স্থান থেকে তুলে দেওয়া হচ্ছে এমন কি লাঠির আঘাত করা হচ্ছে। ফের আবারো একবার দুর্বিসহ এক নির্মম দৃশ্যের সাক্ষী থাকলো কলকাতার রাজপথ। চাকরি প্রার্থীরা প্রতিনিয়ত যেখানে বোঝা এসেছে যে তাদের দাবি মানা না হলে আবারও তারা আন্দোলনের পথে নামবেন আর সেই দৃশ্য আবারো একবার দেখতে পাওয়া গেল।