নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অভিনব ইলেকট্রিক ঢেকি আবিষ্কার ইঞ্জিনিয়ারিং ছাত্রদের
ঢেকি যে কথাটির সাথে এখন কার প্রজন্ম প্রায় পরিচিত নয় বললেই চলে। বর্তমান প্রজন্ম হয়তো জানেও না ঢেঁকি ঠিক কি রকম দেখতে হয়। আগেকার দিনে গ্রামের বাড়িতে দেখতে পাওয়া যেতোই ঢেঁকি যেখানে চাল ভাঙ্গা হত আটা ভাঙ্গা হত। বিশেষ করে বাড়ির মা কাকিমারায় এই কাজের সাথে বেশি যুক্ত থাকতেন। কিন্তু কাজের অতলে সেই ঢেঁকি এখন প্রায় অতীত। আর সেই ঢেঁকিকেই এবার অত্যাধুনিক প্রযুক্তিতে নিয়ে আসতে চলেছে বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা। এবার থেকে কষ্ট করে আর ঢেঁকি পারতে হবে না নিজে থেকেই চলবে ঢেঁকি কারণ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ঢেঁকি ইলেকট্রিক।আপাতত কারোর বাড়িতে নয়, বাঁকুড়ার উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজে গেলে এই অবাক করা দৃশ্য দেখতে পাবেন। অত্যন্ত অভিনব প্রযুক্তিতে মোটর চালিত এই ঢেঁকি চমকে দেবে সকলকে।সামান্য বিদ্যুতেই ঘট ঘট শব্দ তুলে দীর্ঘক্ষণ ধরে ধান ভেঙে চাল বের করতে পারে এই ঢেঁকি। ফলে ঢেঁকিতে পাড় দেওয়ার ঝামেলা ঝঞ্ঝাট আর পোহাতে হবে না। ধান থেকে চাল তৈরি করা ঢেঁকিতে অত্যন্ত পরিশ্রমসাধ্য কাজ কিন্তু সেই পরিশ্রম থেকে এবার মুক্তি পেতে চলেছে মানুষ। ইতিমধ্যেই এই ঢেঁকি বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে এবং আগামী দিনে গোটা দেশে এই বৈদ্যুতিক ঢেঁকি ব্যাপক সাড়া ফেলবে গোটা দেশে।ঢেঁকি বানাতে প্রয়োজন হয় গাছের গুড়ি কিন্তু গাছ কাটা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তাই বাঁকুড়ার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা এই বৈদ্যুতিক চালিত ঢেঁকি ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

