মৌমিতা দেবনাথ,
অবৈধ সম্পর্ক থাকায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর পা কেটে দিল স্বামী
অন্যের সাথে অবৈধ সম্পর্ক থাকায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর পা দু টুকরো করে কেটে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের নিমতি দোমোগিনি এলাকায়। জানা গেছে দিন কয়েক আগে স্ত্রী পালিয়ে চলে যায় মেঘালয়ে। জানা গেছে এদিন তাকে ফিরিয়ে নিয়ে আসে স্বামী, আর মাঝ রাতে স্বামীর সাথে বিবাদ বাঁধে স্ত্রীর। এর পরে নাকি ধারালো অস্ত্র দিয়ে স্বামী তার পা দু টুকরো করে দেয়। খবর পাওয়া মাত্র পরিবারের লোকজন লতা বাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এদিন রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে নিমকি ফাঁড়ির পুলিশ।

