অবৈধভাবে বালি পাচার রুখতে গেলেই গ্রামবাসীদের গ্রাম ছাড়া করার হুমকি

প্রশাসনের নজর এড়িয়ে প্রকাশ্যে দিনের আলো অবৈধভাবে চলছে বালির লুঠ। গ্রামবাসীরা বাধা দিতে গেলেই তাদেরকে পড়তে হচ্ছে হুমকির মুখে এমন কি গ্রাম ছাড়া করার হুমকি ও তাদের দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহাকুমার যশোহর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন যাবত স্থানীয় পুকুর থেকে বালি তুলে তা স্থানীয় বাজারে পাচার করা হচ্ছে। তারা এর প্রতিবাদের সরব হলে গ্রাম ছাড়ার করার হুমকির মুখে পড়তে হচ্ছে তাদের। এমনকি রাস্তা বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন যাবত এমন কাজ করার ফলে ধসের মুখে পড়ছে এলাকার একাধিক বাড়িঘর আর এই ঘটনায় তীব্র আতঙ্কে আছে এলাকাবাসী।