অবৈধভাবে নির্মিত হওয়া লজকে ভেঙ্গে গুড়িয়ে দিল পুরসভা

মৌমিতা দেবনাথ
অবৈধভাবে নির্মিত হওয়া লজকে ভেঙ্গে গুড়িয়ে দিল পুরসভা
পর্যটনের অন্যতম পিঠস্থান বাঁকুড়া বিষ্ণুপুরে অবৈধভাবে নির্মিত হওয়া লজকে ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন।বিষ্ণুপুরে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সংরক্ষিত জোড় বাংলা মন্দিরের কাছে এবং ঐতিহ্যবাহী গুমগড়ের ঠিক পাশেই মাসখানেক আগে এই লজটি তৈরি হয়েছে। জানা গেছে পুরসভার কোনরকম অনুমতি ছাড়াই প্রশাসনের নজর এড়িয়ে বেসরকারী এই লজটি নির্মিত হয়েছে। পুরসভার পক্ষ থেকে নোটিশ ও জারি করা হয়েছিল অবৈধ নির্মাণের জন্য। জোড় বাংলা মন্দিরের কাছাকাছি এলাকায় ওই লজ নির্মাণ বেআইনি বলে এক বছর আগে কাজ বন্ধের নোটিস দিয়েছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তারপরেই অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে বিষ্ণুপুর পুরসভা।