অবিকল অভিনেতা জিৎ এর ডুপ্লিকেট

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ

অবিকল অভিনেতা জিৎ এর ডুপ্লিকেট,এ যেন অবিকল অভিনেতা জিৎ। চলনে বলনে এমন কি মুখের গড়নেও হুবহু একেবারে মনে হবে টলিউড সুপার স্টার জিৎ এর ডুপ্লিকেট। কি হলো চমকে গেলেন তো? ভাবছেন এমনটাও কিভাবে সম্ভব। হুবহু জিতের ডুপ্লিকেট এই যুবক মালদা শহরের গাজলের শালবনি গ্রামের এক দিনমজুর পরিবারের ছেলে সমীর সিংহ। প্রায় ৪০০ টিরও বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করে ইতিমধ্যেই তিনি সারা ফেলে দিয়েছেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে। তিনি এগোতে চান অভিনয়ে নিয়েই। তার আক্ষেপ একটাই যে প্রাচীন বাংলার গৌড় পান্ডুয়া সহ বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোতে শুটিং করার জন্য সরকারি অনুমতি নিয়েছে না যেহেতু এগুলো পর্যটন কেন্দ্র। এদিন সারম্বরে হয়ে গেল তার নতুন মিউজিক ভিডিও লঞ্চ যেখানে ডাকা হয়েছিল সমস্ত মিডিয়াকে। যেখানে অ্যালবামের নায়িকা জানাবেন যে তার হঠাৎ করেই এই জগতের সাথে জড়িয়ে পড়া এবং আপাতত তিনি কাজের সূত্রে মালদা এবং কলকাতাতে যাতায়াত করছেন। আর যাকে নিয়ে এত কথা মানে ডুপ্লিকেট জিৎ তিনি বললেন, এর পরে তিনি কলকাতা সহ বাংলাদেশ এবং আরও বিভিন্ন জায়গায় অভিনয় নিয়েই এগোতে চান।