অবশেষে মধ্যরাতে নিজের সমস্যার কথা লিখিত জানাতে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হতে হল রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে
প্রায় মধ্যরাতে শান্তিপুর থানায় রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ বর্তমান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এলেন লিখিত অভিযোগ জানাতে। তিনি জানান আজ তার গাড়িতে হামলা এবং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ভ্রান্ত এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যে মিথ্যে তথ্য ছড়ানো হয়েছে এবং গুজব রটানো হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ তিনি আজ অর্থাৎ মধ্য রাতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করতে আসেন। তবে একদিকে রামনবমীর পুজো অন্যদিকে বিভিন্ন সভা সমিতির সাথে ভোট প্রচার এইসবের মধ্যে ফুরসত মেলেনি সারাদিন তাই রাতে আসা।
ঘটনার বিবরণ হিসেবে তিনি বলেন, প্রথমত অরাজনৈতিক বিষয়ে এটি নয় কারণ তৃণমূল বিষয়টি এড়িয়ে গেলেও প্রকৃতপক্ষে সুব্রত মুন্ডা নামে ওই যুবক প্রকৃতপক্ষে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, তার বাবা ভাই দীর্ঘদিন ধরে তাদের জলাশয়ের জলকর আমাকে জমা দিয়ে আসছে, কিন্তু নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূল প্রার্থীর হার অবশ্যম্ভাবী জেনে বেশ কিছু যুবককে অশান্ত পরিবেশ করে তোলার মদত দাতা হিসেবে কাজ করেছে, নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট

