অপরাধ পাশের বাড়ির বৌদির সাথে ফোনে গল্প, যার পরিণাম এলোপাথারি কোপ যুবককে

অপরাধ পাশের বাড়ির বৌদির সাথে ফোনে গল্প, যার পরিণাম এলোপাথারি কোপ যুবককে
গ্রামের এক গৃহবধূকে ফোন করার পরিণতি ভুগতে হল যুবককে। ধারালো অস্ত্র দিয়ে যুবককে এলোপাথাড়ি কোপের অভিযোগ গৃহবধুর স্বামী এবং দেওরের বিরুদ্ধে। জানা গেছে আমডাঙা থানার অন্তর্গত মরিচা গ্রামের বাসিন্দা বছর ২৬ এর ইজাজুল মন্ডল পাশের বাড়ির এক গৃহবধূকে ফোন করে গল্প করে তার সাথে । আর এই অভিযোগে তাকে কোপ মারে গৃহবধূর স্বামী এবং দেওর ।এদিন তিনি মাঠে কাজ করছিলেন আর তখনই নাকি পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দেওয়া হয় বলে আক্রান্ত যুবকের অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন, তড়িঘড়ি তাকে আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থা আশঙ্কাজনক হওয়া চিকিৎসকরা থাকে বারাসাত জেলা হাসপাতাল স্থানান্তরিত করেন আপাতত যুবক বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তবে এ বিষয়ে যুবককে প্রশ্ন করা হলে তিনি জানান পারিবারিক অশান্তির কারণেই নাকি তার ওপর এই হামলা করা হয়েছে ।