অন্ধের চোখে দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন টোটো চালক

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অন্ধের চোখে দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন টোটো চালক
দৃষ্টিহীন মানুষ জানেনা এই পৃথিবী কত সুন্দর। দৃষ্টিহীনতায় তাইতো বহু মানুষ অন্যের ভরসায় বেঁচে থাকে। কিন্তু এই দৃষ্টিহীনদের চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার মত মহৎ কাজ করছেন একজন টোটো চালক। কিন্তু কিভাবে ভাবছেন তো। আসিস ব্যানার্জি নামে ওই টোটো চালক হুগলির কোন্নগরের বাসিন্দা। বহু মানুষ আছেন যারা মৃত্যুর আগে চোখ দান করেন। তাই মরণোত্তর চক্ষুদানের খবর হলেই ডাক পরে আসিস বাবুর। তিনি বিগত ৮ বছর ধরে এই কাজের সাথে যুক্ত। তিনি কর্নিয়া সংগ্রহ করে পাঠান কলকাতা মেডিকেল কলেজে। তবে এই কাজের বিনিময় তিনি কোনো রকম টাকা নেন না। টাকা ইনকামের জন্য তিনি দিনরাত কষ্ট করে টোটো চালান। বছর ৪৫ এর আসিস ব্যানার্জি কলকাতা মেডিকেল কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ আট বছর এই কাজ করে চলেছেন। তিনি আট বছরে প্রায় ৩৫০ কর্নিয়া সংগ্রহ করেছেন। শুধু তাই নয় এলাকার যে কোন মানুষের বিপদে-আপদে তিনি এগিয়ে আসেন সর্বদা। সস্ত্রীক ছেলে এবং মাকে নিয়ে তার সুখের সংসার।কিন্তু আজকাল যখন কারো বিপদেই কেউ এগিয়ে আসে না তখন বিনা স্বার্থে অন্ধের চোখে দৃষ্টি ফিরিয়ে দেবার মত যে মহৎ কাজ তিনি করে চলেছেন তাকে সাধুবাদ জানাতেই হয়।