নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
অনুব্রত গড়ে জনতার বিক্ষোভের মুখে তিন বিধায়ক
দিদির সুরক্ষা কবজ নিয়ে জনতার দুয়ারে হাজির হচ্ছেন সাংসদ বিধায়করা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তারা পড়ছেন। অনুব্রত গড় বীরভূমে ইতিমধ্যেই জনতার বিক্ষোভের মুখে পড়েছে সেখানকার তিন বিধায়ক।নন্দীগ্রামের কায়দায় রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেছেন গ্রামবাসী।রবিবার দুবরাজপুরের চিনপাই পঞ্চায়েত এলাকায় যান বিধায়ক বিকাশ রায় চৌধুরী। তিনি আসছেন শুনেই গ্রামের রাস্তায় গাছের গুড়ি ফেলে দেন গ্রামবাসীদের একাংশ। গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের সমস্যা আবাস যোজনার তালিকায় নাম থেকেও বহু মানুষ ঘর পাচ্ছেন না। এর আগে বহুবার বিধায়ক এ ব্যাপারে জানানো হয়েছে কিন্তু কোন রকম সুরাহা হয়নি। বিকাশ রায়চৌধুরী গ্রামে ঢুকতে গিয়ে বাধার মুখে পড়ে, এরপরই তিনি আশ্বাস দেন ১০ দিনের মধ্যে কাজ শুরু হবে। এর পরে তার আশ্বাসমতো অবশেষে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

