মৌমিতা দেবনাথ
অনুব্রতর নামে মাছ বিক্রেতার ভাইরাল ছবির বিতর্কে বেজায় ক্ষেপলেন মাছ বিক্রেতার স্ত্রী
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে যাকে দেখে অনেকেই বলছেন এ যেন অবিকল অনুব্রত মণ্ডলের ডুপ্লিকেট। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেই ছবি। কিন্তু কেউ বুঝতে পারছিলেন না ছবিটি কার। এবার প্রকাশ্যে এলো সেই ব্যক্তির আসল পরিচয়। তিনি শেওড়াফুলির একজন মাছ বিক্রেতা সুকুমার হালদার। মাছ বিক্রি করা অবস্থাতেই ছবিটি ভাইরাল হয় তার। নিছোকই মজার ছলে কেউ সেটিকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে আর তারপরেই ছবিটি নিয়ে শুরু হয়ে নেটি জনদের মিম বানানো। এবার সেই মাছ বিক্রেতার স্ত্রী বিষয়টিতে এক্কেবারে রেগে আগুন হয়ে গেলেন। দেখুন সেই ভিডিও কেমন বেজায় রেগে গেলেন তিনি।

