অনলাইন প্রতারণার ফাঁদে স্বর্ণব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,

অনলাইন প্রতারণার ফাঁদে স্বর্ণব্যবসায়ী।ফের আবারো অনলাইন প্রতারণার ফাঁদে পড়েছেন এক ব্যক্তি। আর এবার অনলাইন প্রতারণার ফাঁদে রামপুরহাটের স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাটি বীরভূমের রামপুরহাট বিধানসভার ৫ নং ওয়ার্ডে। পেশায় স্বর্ণ ব্যবসায়ী ওই ব্যক্তি জানান দীর্ঘদিন ধরে তার ডেবিট কার্ড বন্ধ অবস্থায় আছে। অথচ সেই ডেবিট কার্ড থেকে ১৭/১১/২০২২ এ ৬২ হাজার ৯৯৯ টাকা এবং ১৮ হাজার ৯৯৯ টাকা তুলে নেওয়া হয়েছে এইচডি এফসি ব্যাংক এর মাধ্যমে। অথচ তিনি কোন রকম ট্রানজাকশন করেননি। বিষয়টি জানতে পেরে এই তিনি স্থানীয় রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিভাবে এবং কে তার ডেবিট কার্ডের মাধ্যমে তাহলে ট্রানজাকশন করল কিছুতেই বুঝে উঠতে পারছেন না ওই ব্যক্তি। পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। তিনি বিষয়টি নিয়ে লাল বাজারেও অভিযোগ দায়ের করেছেন। নিত্যদিন অনলাইন প্রতারনার ফাঁদে পড়ছে বিভিন্ন মানুষ