অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ। আক্রান্ত এক প্রতিবাদী যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার নিমবাড়ি চোকসুপুর এলাকায়। জানা গেছে আক্রান্ত যুবকের নাম বিপ্লব কর্মকার। তার স্ত্রী অভিযোগ করে বলেন, তার স্বামী এদিন টোটো বের করছিলেন বাড়ি থেকে। ঠিক সেই সময় টোটোর ধাক্কায় সামান্য আহত হয় এক ছাগল। এই ঘটনার পর ছাগলের মালিক দীলিপ মন্ডল অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে তাকে। গালিগালাজের প্রতিবাদ করায় দিলীপ মন্ডল সহ তিনজন লাঠি সোটা নিয়ে তার স্বামীর উপর হামলা করে। ঘটনায় তার স্বামী আহত হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে

