নদীয়ার শান্তিপুরে অন্ধকার গলিতে মোটর বাইকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম তিনজন

নদীয়ার শান্তিপুরে অন্ধকার গলিতে মোটর বাইকের সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম তিনজন

মলয় দে নদীয়া:- বাইকের সাথে টোটো গাড়ির ধাক্কায় আহত তিনজন আশঙ্কাজনক অবস্থায় তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর মেথির ডাঙ্গা জামতলা এলাকায়। সূত্রের খবর শুক্রবার রাত্রিকালীন ওই এলাকায় একটি বাইকে করে দুই যুবক আসছিল, ঠিক তখনই সামনের দিক থেকে আসা একটি টোটো গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই দুই বাইক আরোহী সহ গুরুতর আহত হয় টোটো চালক, ক্ষয়ক্ষতি হয় বাইক সহ টোটো গাড়িটির। ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষ আহত তিনজনকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জানা যায় গুরুতর আহত অবস্থায় তিনজনই শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে একজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয় ।তবে বেপরোয়া বাইক চালানোর জন্যই কি এই পথদুর্ঘটনা নাকি টোটো চালকের ভুলের কারণে পথ দুর্ঘটনা সব টাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।