15 থেকে 18 বছর বয়সী কোভিড টিকা নেওয়া পড়ুয়াদের নিয়ে পাড়ায় পাড়ায় বিদ্যালয় এর মাধ্যমে পঠন-পাঠন শুরু করেছে চাকদা বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা
মলয় দে নদীয়াঃ- পাড়ায় পাড়ায় বিদ্যালয় নিয়ে হাজির হচ্ছেন, নদিয়ার চাকদহ বিষ্ণুপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিকের শিক্ষক-শিক্ষিকারা। করোনা অতিমারিতে রাজ্য সরকারের বিধি-নিষেধ কে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের নির্দেশ নামা অনুযায়ী, ছাত্র-ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা দের অনুরোধে, ১৫-১৮ বছরের ছাত্র-ছাত্রীদের যাদের টিকাকরণ হয়ে গেছে,তাদেরকে নিয়ে প্রকৃতির মধ্যে বিভিন্ন পাড়ায় পাড়ায় গাছতলাতে বিদ্যালয় নিয়ে হাজির হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। ছাত্র,ছাত্রীরা প্রান্তিক অঞ্চলের হওয়ায়, অধিকাংশ ছাত্রছাত্রীরা ইন্টারনেট পরিষেবার কারনে অনলাইন পঠন-পাঠনে বিঘ্ন ঘটায়, এই সিদ্ধান্ত বলে জানালেন বিদ্যালয় প্রধান শিক্ষক সুশীতাভ ভট্টাচার্য। অফলাইনে গ্রামে গ্রামে বিদ্যালয়ে পড়তে এসে বিদ্যালয় পড়ুয়ারা খুবই খুশি।

