মহকুমার একমাত্র সিএনজি ফিলিংস্টেশনে এসে চরম ভোগান্তির অভিযোগ অটো চালক সহ অনান্য যান চালকদের।
অভিযোগের তীর ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড এর অধীন তেলিয়ামুড়া মহকুমার হাওয়াই বাড়ি স্থিত একমাত্র সিএনজি ফিলিংস্টেশনের বিরুদ্ধে। ঘটনা আজকের নয় দীর্ঘদিনের। এমনটাই অভিযোগ করে জানালেন সিএনজি সুবিধাভোগী অটো সহ অন্যান্য চালকরা। বিশেষ করে অটো চালকদের সমস্যার তো চরম আকার ধারণ করেছে। ফিলিংস্টেশনে আসা অটো চালকদের অভিযোগ সিএনজির জন্য রাত ৩:৩০ মিনিটে এসে দীর্ঘ লাইন ধরেও সকাল ১১:০০ টা বেজে যায় তবু তাদের সিএনজি মেলেনা। একপ্রকার আক্ষেপের সুরে অটো চালক জানান যে তাদের রুজি রোজগারের একমাত্র সম্বল এই অটো। কিন্তু দীর্ঘ লাইন ধরে ছয়-সাত ঘণ্টা অপেক্ষার পর সিএনজি ফিলিং করে গাড়ি নিয়ে বেরিয়ে তাদের আর গাড়ি চালিয়ে রোজগার করাটা সম্ভব হয় না। সব মিলিয়ে বলা চলে মহাকুমার একমাত্র সিএনজি ফিলিংস্টেশনে এসে চরম ভোগান্তির শিকার অটোচালক সহ বিভিন্ন যানবাহন চালকরা, তাছাড়া গাড়ি চালিয়ে পয়সা রোজগার করা পর্যন্ত দায় হয়ে দাঁড়িয়েছে তাদের।
অন্যদিকে এবিষয়ে হাওয়াই বাড়িস্থিত সিএনজি ফিলিং স্টেশনটির অপারেটর বিরাজ দাস জানান যে অফিশিয়াল ভাবে নাকি সকাল ৬ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত সিএনজি ফিলিংস্টেশনটি যান চালকদের পরিষেবা প্রদান করা হয়। আর ফিলিংস্টেশনে সিএনজি দেওয়ার সময়সীমা কর্তৃপক্ষ ঠিক করে দেয় বলে জানায় ফিলিংস্টেশনের অপারেটর,,,
এখন দেখার বিষয় Tripura Natural Gas Company LTD. -এর উর্ধতন কর্তৃপক্ষ যান চালকদের সমস্যা দূরীকরণে কি পদক্ষেপ গ্রহণ করেন।।

