নদীয়ার মাজদিয়ায়, প্রেমিকের বাড়ির মধ্যে স্ত্রীর অধিকার পেতে ধর্নায় বসলো প্রেমিকা

নদীয়ার মাজদিয়ায়, প্রেমিকের বাড়ির মধ্যে স্ত্রীর অধিকার পেতে ধর্নায় বসলো প্রেমিকা

মলয় দে নদীয়া:- নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া লক্ষ্মী ডাঙার গোপাল সাধুখাঁর ছেলে বাবু সাধুখাঁ পেশায় মুদি ব্যাবসায়ী ।অন্যদিকে স্বর্ণখালী মাঝের পাড়ার বাসিন্দা মাম্পি বিশ্বাসের বাবা মা দুজনেই মারা গেছেন ।মাম্পির বক্তব্য দীর্ঘ 7 বছর ধরে বাবুর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে । মাম্পি জানায় সে গোপন সূত্রে খবর পায় বাবুকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে ।এই খবর পেয়ে সন্ধ্যায় মাম্পি সটান হাজির বাবুর বাড়িতে। কিন্তু বাবুর পরিবারের লোকেরা মাম্পির সম্পর্ক মেনে নিতে রাজি নন । অন্যদিকে বাবুকে পাবার জন্য নাছোড়বান্দা মাম্পি । ঘটনার বেগতিক দেখে বাবুর বাড়িতে ধরনায় বসে যায় মাম্পি । খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ছুটে আসে ।বাবুর বাড়ি থেকে বার বার বোঝানোর চেষ্টা করে ।শত বোঝানোর পরেও মাম্পি বাড়ি ছাড়তে নারাজ। তার দাবি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি বাড়ি থেকে বেরোবো না । পুলিশ চেষ্টা করছেন মাম্পিকে বোঝানোর । কিন্তু মাম্পি বিয়ে ছাড়া কিছুতেই বাড়ীর বাইরে যাবেনা বলে জানিয়েছে ।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।